Dhaka ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময়

মারাকানায় ব্রাজিলের গোলবন্যা, ৬-২ ব্যবধানে হার পানামার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৯১ Time View

ডেস্ক রিপোর্টঃ বিশ্বকাপের আর মাত্র ১০ দিন আর তার আগে নিজেদের প্রস্তুতি যে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছে ব্রাজিল, তার প্রমাণ মিলল মারাকানা স্টেডিয়ামে। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক এই ভেন্যুতে গোলের বন্যা বইয়ে পানামাকে ৬-২ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে কিছুক্ষণ পরই পানামার মাইকেল মুরিলোর ফ্রি-কিক মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ সমতা ফেরে। কিন্তু সেই ধাক্কা বেশিক্ষণ টিকতে দেয়নি ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দারুণ এক গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা এবং ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে।

বিরতির পর যেন আরও ভয়ংকর হয়ে ওঠে ব্রাজিল। পানামার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রায়ান। এরপর লুকাস পাকেতার শট কর্দোবার গায়ে লেগে জালে ঢুকে ব্যবধান আরও বাড়ায়। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে পঞ্চম গোল করেন ইগর থিয়াগো। আর দানিলোর দুর্দান্ত ফিনিশিংয়ে আসে ব্রাজিলের ষষ্ঠ গোল।

পুরো ম্যাচে আধিপত্য ছিল ব্রাজিলেরই। তাদের মোট শট ছিল ১৪টি। বিশ্বকাপের আগে দলকে ঝালিয়ে নিতে পুরো স্কোয়াডকেই কাজে লাগিয়েছেন ব্রাজিল কোচ।

তবে একতরফা ম্যাচেও লড়াইয়ের ছাপ রেখেছে পানামা। শেষ দিকে হার্ভের চোখধাঁধানো দূরপাল্লার শটে আসে তাদের দ্বিতীয় গোল।

পানামার বিপক্ষে এই জয়ের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা

মারাকানায় ব্রাজিলের গোলবন্যা, ৬-২ ব্যবধানে হার পানামার

Update Time : ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬