Dhaka ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং স্টার্ট হিউম্যানিটারিয়ান হাব বাংলাদেশের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। ১৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সফরে তিনি দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম ছাড়াও আন্তর্জাতিক অংশীদারত্ব, জলবায়ু-সহনশীলতা, মানবিক কার্যক্রম, উচ্চশিক্ষা, প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচি ও বৈঠকে অংশ নেবেন।

সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে থাকছেন ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং ইয়ুথ এনগেজমেন্ট-এর টিম লিডার শাশ্বত জামান।

ইএসডিও সূত্রে জানা গেছে, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের উন্নয়ন অভিজ্ঞতা, স্থানীয় নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রযুক্তিনির্ভর মানবিক উদ্যোগকে আন্তর্জাতিক গবেষণা ও নীতিনির্ধারণী ফোরামে কার্যকরভাবে তুলে ধরাই এই সফরের মূল উদ্দেশ্য।

সফরের সূচি অনুযায়ী তিনি-

  • ইউনিভার্সিটি অব বাথ (২২–২৩ সেপ্টেম্বর): বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অব সোশ্যাল অ্যান্ড পলিসি সায়েন্সেস’-এর গবেষক প্রফেসর জো ডিভাইন ও ড. মাথিল্ডে মৈত্রোর সঙ্গে বৈঠক করবেন ড. জামান। বৈঠকে যৌথ গবেষণা, স্নাতকোত্তর শিক্ষার্থী বিনিময়, সামাজিক সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু সুবিচার নিয়ে মতবিনিময় হবে। এছাড়া সম্প্রতি সরকার অনুমোদিত ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (EUST)-এর পাঠ্যক্রম প্রণয়ন ও আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সংযুক্তি নিয়েও আলোচনা হবে।

  • অক্সফোর্ড ওয়ার্ল্ড ফোরাম (২৯ সেপ্টেম্বর): ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের স্মিথ স্কুল আয়োজিত ‘ওয়ার্ল্ড ফোরাম অন এন্টারপ্রাইজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ২০২৬’-এ প্রতিনিধি হিসেবে অংশ নেবেন তিনি। এখানে বৈশ্বিক বাণিজ্য, গ্রিন জিওইকোনমিক্স এবং জলবায়ু অর্থায়নে গ্লোবাল সাউথ ও বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা তুলে ধরবেন।

  • স্টার্ট নেটওয়ার্কের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক (৩০ সেপ্টেম্বর): লন্ডনে স্টার্ট নেটওয়ার্কের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে স্থানীয় নেতৃত্বে মানবিক সহায়তা (Humanitarian Localisation), দুর্যোগের পূর্বাভাসভিত্তিক অর্থায়ন (Anticipatory Action) ও স্থানীয় সিভিল সোসাইটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন।

  • ক্যামব্রিজ ইউনিভার্সিটি টেকনোলজি ফোরাম (১ অক্টোবর): ক্যামব্রিজ ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটি লিডারশিপ (CISL) আয়োজিত ‘সাসটেইনেবল টেকনোলজি ইনোভেশন ফোরাম’-এ অংশ নেবেন ড. জামান। সেখানে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (Responsible AI), ক্যাশলেস ক্ষুদ্রঋণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তিতে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে বক্তব্য দেবেন তিনি।

সফর প্রসঙ্গে ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশের তৃণমূলের বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনকে বৈশ্বিক মানসম্পন্ন গবেষণা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করা। বিশেষ করে নবপ্রতিষ্ঠিত ইইউএসটি (EUST)-এর মাধ্যমে আমরা এমন একটি উচ্চশিক্ষা ও গবেষণা পরিবেশ তৈরি করতে চাই, যা দেশের সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি তরুণদের বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী করে তুলবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান

Update Time : ০৪:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬