Dhaka ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১ আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা ১০ বছরেও মেলেনি সুফল: স্লুইস গেট যেন কৃষকের গলার কাঁটা নৈশভোজে হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এবং সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : ০১:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৬ Time View

রংপুর সংবাদাতা: মোমবাতির আলোয় বসে এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিয়েছে রংপুরের মিঠাপুকুরের শিক্ষার্থীরা।

আজ রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।

সকাল থেকে বিদ্যুৎ না থাকায় পুরো কেন্দ্র অন্ধকারে ডুবে যায়। বারবার বিদ্যুৎ অফিসে জানানো হলেও সরবরাহ স্বাভাবিক হয়নি। পরে ঝড়-বৃষ্টির মধ্যে কেন্দ্রসচিবের উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।

কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহেদুল আলম জানান, “পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে—এটাই ধারণা ছিল। তাই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু সকাল থেকেই বিদ্যুৎ ছিল না। বাধ্য হয়ে মোমবাতির আলোয় পরীক্ষা নিতে হয়েছে।”

অন্যদিকে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন লাইনটি পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। বিকল্প লাইনে সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ জানান, বিষয়টি তাকে জানানো হয়নি এবং দায় কেন্দ্রসচিবের ওপরই বর্তায়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১

রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা

Update Time : ০১:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬