Dhaka ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ গোবিন্দগঞ্জে আবাসিক হোটেলে অভিযান: ২০০ পিস ইয়াবাসহ আটক ১ তিস্তায় পানি বাড়ায় ভেঙে যাচ্ছে চরের রাস্তাঘাট, চরম দুর্ভোগে চরবাসী চিলমারীতে শিশু আয়শা হত্যা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, স্বামী-স্ত্রী গ্রেফতার  পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী আজও গ্রেফতার হয়নি! ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১ যুদ্ধবিরতির পর আকাশসীমা খুলে দিল সংযুক্ত আরব আমিরাত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চিলমারীতে শিশু আয়শা হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার এক অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

এক অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ১২ Time View

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে অসহায় এক নারীর প্রায় দুই বিঘা জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের (প্রতিপক্ষ) বিরুদ্ধে।

শুক্রবার (১ মে) উপজেলার ঝিনা গ্রামের মাঠে এই ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে।

অভিযোগ রয়েছে- ঝিনা গ্রামের প্রভাবশালী এনামুল হকের নেতৃত্বে শুক্রবার ১২ থেকে ১৫জন লোক জোর করে প্রকাশ্যে জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী নারী সানজিদা শারমিন বাদী হয়ে এনামুল হককে প্রধান বিবাদী করে ১৫ জনের নামে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মৌলভিপাড়া গ্রামের সানজিদা শারমিন নামে ওই নারীর রাণীনগরের ঝিনা মৌজায় দলিল মূল্যে প্রায় দুই বিঘা (সাড়ে ৬০ শতক) ফসলি জমি রয়েছে। ইরি-বোরো মৌসুমে ওই জমিতে ধান রোপণ করেছিলেন তিনি। এর মধ্যে জমির ধানগুলো পেকে যাওয়ায় ধান কাটার প্রস্ততি নিচ্ছিলেন সানজিদা শারমিন। কিন্তু শুক্রবার ঝিনা গ্রামের প্রভাবশালী এনামুল হকের নেতৃত্বে ১২ থেকে ১৫জন লোক জোর করে জমির পাকা ধানগুলো কেটে নিয়ে যায়।

ভুক্তভোগী নারী সানজিদা শারমিন বলেন, আমার প্রক্তন স্বামী আমাকে ওই সাড়ে ৬০ শতক জমি লিখে দিয়েছেন। জমিটি আমার দখলে রয়েছে। এবার চলতি ইরি-বোরো ধান রোপণ করেছিলাম। জমির ধান পেকে যাওয়ায় ধান কাটার প্রস্ততি নিচ্ছিলাম। এরই মধ্যে শুক্রবার হঠাৎ করে জোর পূর্বক আমার জমির ধানগুলো কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, জমিটি আমার কেনা। আমি ধান লাগিয়েছি, আমিই কেটেছি। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত যে রায় দিবে আমি সেটা মেনে নিব।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল বলেন, ধান কাটার ঘটনায় এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ

এক অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

Update Time : ০৯:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬