Dhaka ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রৌমারীতে ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Reporter Name
  • Update Time : ১২:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৩৯ Time View

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে রৌমারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ রাসেল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানটি উপজেলার ০৫ নং যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর গ্রামের রূপ মিয়ার দোকানের সামনে, লালকুড়া থেকে বকবান্দাগামী কাঁচা সড়কে পরিচালিত হয়।

এ সময় ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দুলু মিয়া (৫৫) নামের একজনকে আটক করা হয়। দুলু মিয়া খেওয়ার চর (চর পাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে তাকে রৌমারী থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

রৌমারীতে ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Update Time : ১২:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬