Dhaka ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

রৌমারী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯৫টি গরু ফেরত দিল বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১০ Time View

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

অবশেষে কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আটক ৯৫টি গরু বাংলাদেশি মালিকদের কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২ এর মাঝামাঝি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আটক করা গরুগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়নের বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার শরিফউদ্দীন এবং বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের পক্ষে এসআই এস এন রাজ নিজ নিজ বাহিনীর প্রতিনিধিত্ব করেন।

জানা গেছে, গত রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২ এর মাঝামাঝি এলাকায় ১০-১৫ জনের একটি রাখাল দল গরু চরাচ্ছিল। অসাবধানতাবশত গরুগুলো ‘নো-ম্যানস ল্যান্ড’ অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে ভারতের কালাইয়েরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা সেগুলো আটক করে নিয়ে যায়।

পরে গরুর মালিকরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. ফরমান আলীকে অবহিত করেন। তিনি তাৎক্ষণিকভাবে বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার শরিফউদ্দীনের সঙ্গে যোগাযোগ করেন। দুই দিন পেরিয়ে গেলেও বিএসএফ গরুগুলো ফেরত না দেওয়ায় স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর ফলে বিষয়টি সংশ্লিষ্ট মহলে গুরুত্ব পায় এবং দ্রুত পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।

গরুগুলোর মালিকরা হলেন-সোহরাব হোসেন (৯টি), আপেল মিয়া (১২টি), রবিউল ইসলাম (৯টি), মাহবুর রহমান (১১টি), আবুল হাশেম (৬টি), মজর উদ্দিন (৪টি), ফজলুর রহমান (২টি), আজিবর রহমান (৪টি), শাহজামান (৫টি), আমিন (২টি), তুহিন (১১টি), আবুবক্কর (৩টি), বাসেদ (৬টি), মাইদুল ইসলাম (৬টি) এবং জয়নাল আমেদ (৪টি)। হারানো গরুগুলো অক্ষত অবস্থায় ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী মালিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

রৌমারী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯৫টি গরু ফেরত দিল বিএসএফ

Update Time : ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬