Dhaka ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান  ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

শ্রী রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় নীরব বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১৮১ Time View

প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে রাধা গোবিন্দ ও কালীমন্দিরকে কেন্দ্র করে শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ ও অবমাননার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা কমিটি গতকাল শনিবার জেলা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন।

কর্মসূচিতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিরতী রঞ্জন সরকার বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। তবে মুষ্টিমেয় কিছু কুচক্রী মহল এই সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।”

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় কর্মসূচিতে আরও সংহতি প্রকাশ করেন সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সদর উপজেলা কমিটির সভাপতি মানিক চৌহান, সাধারণ সম্পাদক অভিজিৎ দাস অভিসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা এ ধরনের উসকানিমূলক ঘটনার তীব্র নিন্দা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র!

শ্রী রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় নীরব বিক্ষোভ

Update Time : ০১:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬