Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে  ১০ নির্দেশনা সাপাহারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

সাঘাটায় জমি না লিখে দেওয়ায় গৃহবধুকে মারপিট ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৬০ Time View

নিজস্ব প্রতিবেদক:  ​গাইবান্ধার সাঘাটায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি নিজের নামে লিখে নিতে এক গৃহবধুর উপর  নির্যাতন, মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ সানজিদা শেলী (শাপলা) গত ০৯ এপ্রিল সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝাড়াবর্ষা গ্রামের সানজিদা শেলীর সাথে প্রায় ২০-২২ বছর আগে বেঙ্গারপাড়া গ্রামের মোঃ আশরাফুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে ১৬ ও ০৭ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, বিবাদী আশরাফুল ইসলাম ঋণগ্রস্ত হয়ে পড়লে সানজিদা তার নিজের স্বর্ণালঙ্কার ও যৌথ জমি বিক্রি করে স্বামীর ঋণের একটি বড় অংশ পরিশোধ করেন। ​পরবর্তীতে বিবাদী আশরাফুল ওই গৃহবধুর নিজ নামে কেনা আড়াই শতক জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় দীর্ঘ দিন ধরে সানজিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

এক পর্যায়ে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সানজিদা ২ শতক জমি তার দুই ছেলের নামে লিখে দিলে বিবাদী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর থেকেই তিনি স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণ বন্ধ করে দেন এবং আলাদা বসবাস শুরু করেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, গত ০৯ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বিবাদী আশরাফুল ইসলাম লোহার শাবল দিয়ে গেটের তালা ভেঙে সানজিদার বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি সানজিদা ও তার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট এবং হত্যার চেষ্টা চালান। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদী উপস্থিত সবার সামনেই স্ত্রী-সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সানজিদা শেলী শাপলা বলেন, “আমি এবং আমার সন্তানরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে সাঘাটা থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সানজিদা শেলী শাপলা ৷ ​

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সাঘাটায় জমি না লিখে দেওয়ায় গৃহবধুকে মারপিট ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

Update Time : ০২:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬