Dhaka ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

সাদুল্লাপুরে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, মুচকি হাসলেন নাসিরুদ্দীন-সারজিস

  • Reporter Name
  • Update Time : ০৩:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫২ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: জুলাই পদযাত্রার কর্মসূচিতে গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। এরপর মুহূর্তেই তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যের শেষাংশে এ স্লোগান দেন শফিজল ইসলাম। আয়োজিত এ সমাবেশে সভাপতি ছিলেন তিনি।

বক্তব্যে শফিজল ইসলাম বলেন, ‘‘আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় কথা বলছি। আমি অত্যন্ত সাড়া পাচ্ছি। আমাকে যদি জামালপুর ইউনিয়নের মানুষ একটু সহযোগিতা করে, আমাকে হয়তো ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এ আশা রেখে বক্তব্য শেষ করছি। জয় বাংলা ‘’

এ স্লোগান দেওয়ার পর পরই কেন্দ্রীয় নেতারাসহ উপস্থিত নেতাকর্মীরা তার দিকে তাকান এবং নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলম মুচকি হাসেন। কিছুক্ষণ হাস্যরসের সৃষ্টি হয়। পরে অবশ্য এ ভুলের জন্য তাৎক্ষণিকভাবে ‘সরি’ বলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন শফিজল।

এদিকে তার জয় বাংলা স্লোগানের ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা ও গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি, উপজেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ অনেকে।

এ বিষয়ে এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম বলেন ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পথযাত্রা ও পথসভা সমাবেশ চলাকালে আমি বক্তব্য দেওয়ার শেষ সময়ে জয়বাংলা বলে ফেলি। আমি যা বলতে চেয়েছিলাম, জামালপুর ইউনিয়ন বাসীর জয় হোক, সাদুল্লাপুর উপজেলাবাসীর জয় হোক, যা আমার অজানতেই বলে ফেলি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সাদুল্লাপুরে এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, মুচকি হাসলেন নাসিরুদ্দীন-সারজিস

Update Time : ০৩:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬