Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি-উন্নয়ন ব্যাহত গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান শুণ্য পদে নির্বাচন দাবি

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১২৬ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলার কাটামোড় এলাকায় শনিবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় নেতা শেখ নাসির উদ্দীন, স্থানীয় বাসিন্দা গোপাল মোহন্ত, শিক্ষক শহিদুল ইসলাম, ভিক্ষু শেখ, শফিকুল ইসলাম, আবদুল হালিম, সাবু শেখ প্রমুখ।
বক্তারা বলেন, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়। পরবর্তীতে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়। কিন্তু অনিবার্য কারণ বশত: নির্বাচন কমিশনার ২৭ জুলাইয়ের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান মো. সেলিম মেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২য় প্যানেল চেয়ারম্যানের আবু তালেব মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। আবু তালেব ৫ আগষ্টের পর গ্রেপ্তার হলে পদটি আবারো শূণ্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছেন। এতে করে ওই ইউনিয়নের সকল উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে সাপমারা ইউনিয়নবাসী বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, সরকারের প্রস্তাবিত ইপিজেড এই ইউনিয়নের মধ্যেই অবস্থিত। ইপিজেড নির্মাণে সকল পদক্ষেপ সম্পন্ন হলেও স্থানীয় সমস্যার কারণে সরকার ইপিজেডের স্থাপনা নির্মাণের কাজ শুরু করতে পারছেনা। নির্বাচিত চেয়ারম্যান হলে এ সমস্যা সহজেই সমাধান হবে। এজন্য নির্বাচিত চেয়ারম্যান জরুরী হয়ে পড়েছে। যেহেতু চেয়ারম্যান পদটি দীর্ঘদিন শূণ্য থাকার পরও তপশীল ঘোষণা দিয়েও নির্বাচিত চেয়ারম্যান আনা সম্ভব হয়নি। তাই অনতিবিলম্বে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন করে এলাকার উন্নয়ন গতিশীল করাসহ উন্নয়নের দুয়ার উম্মুক্ত করা হোক। মানববন্ধন থেকে এ আহবান জানান উপস্থিত বক্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি-উন্নয়ন ব্যাহত গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান শুণ্য পদে নির্বাচন দাবি

Update Time : ০৮:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫