Dhaka ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দা নিয়ে পুলিশের উপর হামলা আসামীর স্ত্রীর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে বাংলাদেশ গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ: আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চিলমারীতে শিশু আয়শার হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি গাইবান্ধায় অজ্ঞাত নারীসহ দুজনের লাশ উদ্ধার সাংবাদিক মাহমুদুল গণি রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু নবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ: সামনে এল ৫ বড় শর্ত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পলাশবাড়ীতে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কয়েকটি গ্রামের বেশ কিছু মুসল্লি। দেশের প্রচলিত নিয়মের একদিন আগেই এই ঈদ পালিত হওয়ায় স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ায় আহলে হাদিস সম্প্রদায়ের অনুসারীরা এই ঈদের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আমিনুল ইসলাম।

এর আগে সকাল থেকেই গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হেঁটে, বাইসাইকেল ও মোটরসাইকেলে করে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকেন মুসল্লিরা। পরে স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ছাদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে বিভিন্ন এলাকা থেকে আসা শিশুসহ প্রায় ৩০ থেকে ৪০ জন মুসল্লি অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দা নিয়ে পুলিশের উপর হামলা আসামীর স্ত্রীর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পলাশবাড়ীতে ঈদুল ফিতর উদযাপন

Update Time : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬