Dhaka ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পথরোধ করে ছিনতাই, দুই ডাকাত গ্রেপ্তার জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা অনিশ্চয়তার অবসান: নওগাঁয় এমপি ধলুর অর্থায়নে পাকা ঘর পেল দুই অসহায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা 

হরমুজ প্রণালীতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় লাভবান হচ্ছে রাশিয়া

হুরমুজ প্রণালিতে তেল ও গ্যাস পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে সবচেয়ে স্পষ্টভাবে লাভবান হচ্ছে রাশিয়া।

অপরিশোধিত তেল বিশ্লেষক মুইউ শু আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, বর্তমানে ভারতসহ এশিয়ার ক্রেতারা আগের তুলনায় বেশি করে রাশিয়ার তেল কিনছে। গত এক থেকে দুই সপ্তাহের মধ্যেই রাশিয়া দ্রুত সরবরাহের মাধ্যমে ৩ কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করতে পেরেছে, যা বাজারের তাৎক্ষণিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালির অনিশ্চয়তার কারণে শুধু রাশিয়াই নয়, ব্রাজিল ও কানাডার তেল উৎপাদকরাও দামের ঊর্ধ্বগতির সুবিধা পাচ্ছে।

তবে একটি বড় সমস্যা হচ্ছে সরবরাহের সময়। এশিয়ার অনেক ক্রেতা এখন নতুন করে তেল কিনতে আগ্রহ দেখালেও দূরবর্তী দেশ থেকে তেল পৌঁছাতে সময় লাগে। বিশ্লেষকদের মতে, এখন অর্ডার দিলে সেই তেল বাজারে পৌঁছাতে প্রায় দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে।

ফলে হরমুজ প্রণালির এই অস্থিরতার মধ্যে দ্রুত তেল সরবরাহ দিতে পারায় রাশিয়া আপাতত বৈশ্বিক তেলবাজারে বড় সুবিধা পাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পথরোধ করে ছিনতাই, দুই ডাকাত গ্রেপ্তার

হরমুজ প্রণালীতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় লাভবান হচ্ছে রাশিয়া

Update Time : ০৮:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬