Dhaka ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১৯৭ Time View
মো. সবুজ হোসেন, নওগাঁ: মা-বাবার কোল আলো করে এসেছিল শিশু রাগীব ইশরাক রিহান (৪)। কিন্তু জন্মের কিছুদিন পরেই রিহানের শারিরীক জটিলতা দেখা দেয়।
চিকিৎসকেরা নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, রিহানের হৃদপিণ্ডের প্রকোষ্ঠে দুটি ছিদ্র এবং হৃদপিণ্ডের ধমনীতে দুটি ব্লক রয়েছে।
রিহানের হৃদরোগ শনাক্ত হওয়ার পর দেশেই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে রিহানের চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা দ্রুত শল্যচিকিৎসার পরামর্শ দিলে দুই বছর বয়সে ভারতের বেঙ্গালুরুতে নারায়না হেলথ হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড রিহানের শল্যচিকিৎসা সম্পন্ন করে। শল্যচিকিৎসায় রিহানের হার্টের ধমনীর একটি ব্লক দূর করা হয়। সার্জারি পরবর্তী সময়ে অনেকটা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসে রিহান। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদপিণ্ডের প্রকোষ্ঠে দুটি ছিদ্র ও ধমনীতে একটি ব্লক থেকে যাওয়ায় শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে।
চিকিৎসকরা বলছেন, অস্বাভাবিক ব্লাড সার্কুলেশন সিস্টেমের কারণে রিহান মৃত্যুঝুঁকি নিয়ে বেঁচে আছে। যতোই দিন যাচ্ছে রিহানের স্বাস্থ্যের অবনতি ঘটছে। দ্রুত শিশু রিহানের দ্বিতীয় শল্যচিকিৎসা করা প্রয়োজন।
রিহানের বাবা ইখতিয়ার উদ্দিন আজাদ একজন সংবাদকর্মী। তিনি দৈনিক সোনার দেশ পত্রিকায় পত্নীতলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
ইখতিয়ার উদ্দিন আজাদ জানান, তার ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েছেন। একবার বিদেশে গিয়ে ১০-১২ লাখ টাকা খরচ করে হার্টের অস্ত্রপচার করে এনেছেন। অস্ত্রপচার করে আনার পর কিছুদিন ভালো ছিল। কিন্তু  আবার সমস্যা দেখা দিয়েছে। ডাক্তাররা বলছেন, আবারও বিদেশে নিয়ে অস্ত্রপচার করাতে হবে। বিদেশে নিয়ে জটিল এই অস্ত্রপচার করাতে অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে তাঁর পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়।  ছেলেকে বাঁচানোর জন্য সমাজের সচ্ছল মানুষদের সহায়তা কামনা করেন তিনি।
রিহানের চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য বিকাশ (০১৭২৮৬৩৭৪৪০) করা যাবে। ব্যাংকে টাকা পাঠানোর ঠিকানা: মো. ইখতিয়ার উদ্দীন আজাদ, হিসাব নং- ৪৮১৬০০২০৭৭০৮৬, সোনালী ব্যাংক পিএলসি, পত্নীতলা শাখা, নওগাঁ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু

Update Time : ০১:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬