Dhaka ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

আমেরিকায় থেকেও দেশে চাকুরী করছেন চিলমারীর এক প্রাথমিক সহকারী শিক্ষক!

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২৬৪ Time View

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে আমেরিকান নাগরিকত্ব নিতে দীঘদিন বিনা অনুমতিতে আমেরিকায় থাকার অভিযোগ উঠেছে। তিনি প্রতি বছর সামান্য ছুটি নিয়ে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান করেও সরকারী বেতন-ভাতা উত্তোলন করে আসছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ওই শিক্ষকের নাম মোছা.মর্জিনা বেগম।তার স্বামী-ছেলে এবং ছেলের বউ ইতোমধ্যে আমেরিকায় নাগরিকত্ব পেয়েছেন বলে জানা যায়।বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ ও সচেতন মহলের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও নিরব ভূমিকায় রয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে,উপজেলার থানাহাট ইউনিয়ানাধীন ফকিরেরকুটি এলাকার রানু মিয়া তার ছেলের সুবাদে আমেরিকায় গিয়ে নাগরিকত্ব নেন। রানু মিয়ার স্ত্রী মর্জিনা বেগম স্থানীয় ফকিরেরকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।তিনিও এখন নাগরিকত্ব অর্জনের জন্য নিয়মিত প্রতি বছর নির্দিষ্ট সময়ে আমেরিকায় অবস্থানের জন্য নামে মাত্র ছুটি নিয়ে দীর্ঘদিন বিনা ছুটিতে সে দেশে অবস্থান করেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ ও সচেতন মহলের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও নিরব ভূমিকায় রয়েছে কর্তৃপক্ষ।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে,শিক্ষক হাজিরা খাতায় গত ২জুন ২০২৫ইং তারিখ পর্যন্ত মর্জিনা বেগমের স্বাক্ষর রয়েছে। ৩জুন তারিখ হতে অদ্যাবধি হাজিরা খাতায় তার নামের স্থান ফাকা রয়েছে। ২০২৪ সালের ২২মার্চ থেকে ১জুন পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলেও জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সহকারী শিক্ষক মর্জিনা বেগম প্রধান শিক্ষকের নিকট ৩মাসের ছুটি চেয়েছিলেন। এটি প্রধান শিক্ষকের এক্তিয়ার বহির্ভূত হওয়ায় তিনি ছুটি দেননি। পরবর্তীতে ওই শিক্ষিকা রংপুর বিভাগীয় উপ-পরিচালকের নিকট হতে ২৪জুন থেকে ১৮জুলাই ২০২৫ পর্যন্ত মোট ২৫দিনের ছুটি অনুমোদন নিয়েছেন,যার কাগজ গত ২৫জুলাই তারিখে স্কুলে পৌচেছে।
প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান,মর্জিনা বেগমের ছুটির বিষয়ে আমি কিছু জানি না,সব উপরওয়ালা জানেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৫দিন ছুটি অনুমোদনের একটি পত্র পেয়েছি।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(চ.দা.)মো.কামরুজ্জামান জানান, শিক্ষক মর্জিনা বেগম ২৪/৬/২০২৫হতে ১৮/৭/২০২৫ পর্যন্ত ২৫দিন ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে ওনার অসুস্থ্য স্বামীকে দেখতে গেছেন। পরবর্তী সময়ের জন্য ছুটি বৃদ্ধি করতে না পারলে চাকুরী বিধি মোতাবেক শাস্তি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন

আমেরিকায় থেকেও দেশে চাকুরী করছেন চিলমারীর এক প্রাথমিক সহকারী শিক্ষক!

Update Time : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫