Dhaka ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

ইরানি বন্দরে অবরোধ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১৫৬ Time View

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা করেছে, সোমবার থেকে ইরানের সব বন্দরে অবরোধ শুরু করবে।

ইসলামাবাদে শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর তেহরানের ওপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সেন্ট্রাল কমান্ড রবিবার জানায়, ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা বের হওয়া সব দেশের সব ধরনের জাহাজের ওপর এই অবরোধ কার্যকর হবে। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে এটি শুরু হবে তারা জানিয়েছে।

তবে তারা আরও বলেছে, মার্কিন বাহিনী ইরানি বন্দরে প্রবেশ করবে না এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর স্বাভাবিক চলাচলে বাধা দেবে না।

আল জাজিরা জানিয়েছে, অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যে কিছুটা অসংগতি দেখা যাচ্ছে। ট্রাম্প সব জাহাজকে লক্ষ্য করার কথা বললেও সেন্টকম বলছে মূলত ইরানি বন্দর সংশ্লিষ্ট জাহাজগুলোই লক্ষ্যবস্তু হবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। এদিকে ইরানের আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালীর দিকে কোনো যুদ্ধজাহাজ অগ্রসর হলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং কঠোর জবাব দেওয়া হবে।

বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

ইরানি বন্দরে অবরোধ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

Update Time : ০৩:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬