Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

ইসরাইলকে শায়েস্তা করবে তুরস্ক: এরদোগান

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৩৮০ Time View

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা উপত্যকায় গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করবে তার দেশ। রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলন থেকে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই গণহত্যার জন্য (ইসরাইলকে) শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যথাসাধ্য চেষ্টা করব। এটি শুধু (ইসরাইলের প্রধানমন্ত্রীর) ওপর নয়, নেতানিয়াহুর সরকারের পাশাপাশি সেই দেশগুলির ওপরও দায় বর্তাবে যারা নিঃশর্তভাবে এটিকে সমর্থন করে। আগামী দিনে তাদের নীরবতার জন্য তাদেরও মূল্য দিতে হবে।’ 

বিশ্ব এই উদাসীনতা ভুলবে না এবং ভুলতে দেওয়া হবে না- উল্লেখ করে তুর্কি নেতা বলেন, তুরস্কসহ প্রায় তিন হাজার আইনজীবী গাজায় ইসরাইলের গণহত্যার বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছেন।

‘আমরা আশা করি, গাজার এই কসাইরা, গণহত্যার নায়করা, বিশেষ করে (ইসরাইলের প্রধানমন্ত্রী) নেতানিয়াহু প্রয়োজনীয় শাস্তি পাবেন,’ বলেন এরদোগান।

এর আগে এরদোগান তার ক্ষমতাসীন দলের বৈঠকে দেওয়া সাম্প্রতিক ভাষণে ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এরদোগান বলেন, ‘ইসরাইল একটি শহর এবং এর জনগণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি অপকৌশল বাস্তবায়ন করছে। আমি খুব স্পষ্ট ও অকপটে বলছি যে, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ইসরাইলকে শায়েস্তা করবে তুরস্ক: এরদোগান

Update Time : ০২:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩