Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ইস্টার সানডে উপলক্ষে চার্চ নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৪০ Time View

ডেস্ক রিপোর্ট: ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে, যা যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালিত হয়, আজ বিশ্বজুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী, ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে যিশু খ্রিস্ট পুনরুত্থিত হন, যা মানবজাতির জন্য আশা, মুক্তি ও নতুন জীবনের প্রতীক হিসেবে বিবেচিত।

ইতিহাসবিদদের মতে, খ্রিষ্টীয় প্রথম শতাব্দী থেকেই ইস্টার সানডে পালনের প্রচলন শুরু হয়। প্রাথমিক যুগে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন তারিখে এই উৎসব পালিত হলেও, পরবর্তীতে ৩২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত নাইসিয়া কাউন্সিলে ইস্টারের তারিখ নির্ধারণের একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা হয়। সেই অনুযায়ী, বসন্ত বিষুবের পর প্রথম পূর্ণিমার পরবর্তী রবিবার ইস্টার সানডে হিসেবে পালিত হয়ে আসছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান এবং নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ গির্জায় প্রার্থনা, শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

ইস্টার সানডে উপলক্ষে চার্চ নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

Update Time : ০৪:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬