Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

এনসিপি নেতা খুদিকে রাজনীতি থেকে বিতাড়নের হুঁশিয়ারি ছাত্রশক্তি নেতা জিমের

এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে প্রকাশ্যে জুতাপেটা করা এবং জেলা থেকে রাজনীতিমুক্ত করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্র শক্তির জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম।

​বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে ১৭ মিনিটের এক লাইভে এসে তিনি এই চরম আলটিমেটাম দেন।

​লাইভে জিম দাবি করেন, রংপুরে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপি আহ্বায়ক খুদি কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেছেন যে, গাইবান্ধার নতুন কমিটির নেতারা ‘নেশাখোর’। এই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে জিম বলেন, হয় এই অভিযোগের প্রমাণ দিতে হবে, না হয় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে খুদিকে গাইবান্ধার রাজপথে যেখানে পাওয়া যাবে সেখানেই জুতাপেটা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

​বক্তব্যের এক পর্যায়ে জিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
​”সংগঠনের রাজনীতি এখন আর আগের মতো চলছে না। যদি আপনারা খুদির মতো লোকদের নিয়ে রাজনীতি করতে চান, তবে গাইবান্ধায় এসে মাঠের প্রকৃত চিত্র দেখে যান। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তাকে নিয়ে গাইবান্ধায় রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না।”

​এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফেসবুক লাইভে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন আক্রমণাত্মক বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত এনসিপি আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

এনসিপি নেতা খুদিকে রাজনীতি থেকে বিতাড়নের হুঁশিয়ারি ছাত্রশক্তি নেতা জিমের

Update Time : ০৬:২৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬