Dhaka ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

কমছে ট্রাম্পের জনপ্রিয়তা: ব্যয় বৃদ্ধি ও ইরান ইস্যুতে বাড়ছে অসন্তোষ

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১১১ Time View

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বর্তমানে মাত্র ৩৪ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে তাঁকে সমর্থন করছেন, যা আগের জরিপে ছিল ৩৬ শতাংশ।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্পের সমর্থন ছিল প্রায় ৪৭ শতাংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা ধারাবাহিকভাবে কমেছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

জরিপ অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকায় সন্তুষ্ট মাত্র ২২ শতাংশ মানুষ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৪০ শতাংশের বেশি বেড়ে প্রতি গ্যালন প্রায় ৪ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ট্রাম্পের দল রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে স্বতন্ত্র ভোটারদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যেখানে ডেমোক্র্যাটরা কিছুটা এগিয়ে রয়েছে বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

কমছে ট্রাম্পের জনপ্রিয়তা: ব্যয় বৃদ্ধি ও ইরান ইস্যুতে বাড়ছে অসন্তোষ

Update Time : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬