Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

কানাডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ৫০২ Time View

কানাডার আলবার্টায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শুক্রবার রাতে দেশটির আলবার্টার ক্যালগারির পশ্চিমে পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ জানায়, বিমানটি একজন পাইলট এবং পাঁচজন যাত্রী নিয়ে স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের পশ্চিমে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং ব্রিটিশ কলাম্বিয়ার সেলমন আর্মের দিকে রওনা হয়।

দেশটির পুলিশ জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটির সন্ধানে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের একটি হারকিউলিস বিমান পাঠানো হয়। পরে তারা সেটিকে ক্যালগারি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে মাউন্ট বোগার্ট এলাকায় খুঁজে পায়।

হারকিউলিস বিমানের ক্রু এবং আলবার্টা পার্কস মাউন্টেনের রেসকিউ সদস্যরা নিশ্চিত করেছে যে, সেখানে কেউ বেঁচে নেই।

ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একজন মুখপাত্র বলেন, এটি একটি এক ইঞ্জিন বিশিষ্ট বিমান ছিল। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কানাডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

Update Time : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩