
সংবাদদাতাঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে কুপতলায় বিশাল গরু-ছাগল, হাঁস মুরগীর হাট। এ হাটের উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে একটা সুধী সমাবেশ গত ১২/৫/২০২৫ ইং অনুষ্ঠিত হয়ে।কুপতলা বনিক সমিতির সভাপতি হাসনাইন আল আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন -মাওলানা সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক অধ্যাপক তাজুল ইসলাম বকুল,মোঃ লোকমান হোসেন, সাইদুর রহমান মন্ডল,রফিকুল ইসলাম দুতুল,জামিনুল ইসলাম মাষ্টার, সাইদুর রহমান মন্ডল সাদা ও হাট কমিটির সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন তমাল। সভায় আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসকের পরামর্শে সহকারী কমিশনার (ভুমিকা) গাইবান্ধা সদর নিরাপত্তা ও হাট বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এ ছাড়াও প্রতি শনিবার ও বুধবার দেশের প্রত্যান্ত অঞ্চল এসে গরু,ছাগল,হাঁস,মুরগী, কবুতর, রিক্সা -ভ্যান,বাইসাইকেল ক্রয়-বিক্রয় করতে পারবেন। খাজনার পরিমান সীমিত।
এ ব্যাপারে হাট কমিটি ও বনিক সমিতির সভাপতি হাসনাইন আল আরাফাত এবং সাধারন সম্পাদক রুহুল আমিন তমাল জানান,দুর দূরান্তের ব্যবসায়ীদের থাকা খাওয়ার সু ব্যবস্থাসহ সকল স্তরের ক্রেতা-বিক্রেতাদের হাটের নিরাপত্তা থাকবে। এ ছাড়াও হাটে দর্শনার্থীদের জন্য বিনোদন মৃলজ লাঠি খেলা, পাতা খেলাসহ বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে জেলার বিভিন্ন ব্যবসায়ী মহল,সুধী সমাজ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে হাট কমিটি জানান।

Reporter Name 

















