Dhaka ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৯১ Time View

গাইবান্ধা প্রতিনিধি

যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।  জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে স্থানীয় পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, এনসিপি, শহীদ পরিবার সোসাইটি ও জুলাই যোদ্ধা সংসদ।

‎পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম, শহীদ সজলের মা শাহিনা বেগম, জুলাই যোদ্ধা মো. জাভেদ হোসেন, এনসিপি নেত্রী কাজল রেখা পিংকি প্রমুখ।

‎জেলা প্রশাসক বলেন, গাইবান্ধায় ৬ শহীদের কবরগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। আগামী প্রজন্ম যাতে বুঝতে পারে এগুলো জুলাই শহীদদের কবর। যারা কবর সংস্কারের কথা বলে তালবাহানা করেছে তাদের বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

‎জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম বলেন, রক্তে লেখা ১৬ জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের অদম্য সাহস, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার গভীর তাৎপর্য বহন করে। তিনি মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই দিবসটি বৈষম্য, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার নতুন প্রেরণা জোগায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন

Update Time : ০২:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬