Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

গাইবান্ধায় প্রথমবারের মতো পোস্টাল ব্যালট: ৫ আসনে প্রস্তুত ৪৬টি বাক্স, সিলগালা কার্যক্রম উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৮৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাইবান্ধায় পোস্টাল ব্যালট বাক্স প্রস্তুত ও সিলগালা কার্যক্রম সম্পন্ন হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য এই স্বচ্ছ ব্যালট বাক্সগুলো প্রস্তুত করলেন গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা।

আজ রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তাঁর কার্যালয়ে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যালট বাক্স সিলগালা (লকিং) কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রথমবারের মতো ‘আউট কান্ট্রি ভোটিং’ (ওসিবি) ও ‘ইন কান্ট্রি পোস্টাল ব্যালট’ (আইসিপিবি) পদ্ধতি চালু করা হয়েছে। এই বিশেষ ভোটিং ব্যবস্থার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় চারটি এবং দোতলায় একটি-মোট পাঁচটি ভোট কক্ষ স্থাপন করা হয়েছে।

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধিত মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার ৫ হাজার ৩৭০ জন। তাদের ভোট সংরক্ষণের জন্য মোট ৪৬টি স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, “প্রবাসীরা যাতে দেশে প্রথমবারের মতো ওসিবি ও আইসিপিবি পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক বিভাগ থেকে পোস্টাল ব্যালট আসার পর বারকোড স্ক্যানার দিয়ে যাচাই করে খামগুলো বাক্সে রাখা হবে।”

তিনি আরও জানান, প্রতিটি বাক্সে ৪০০ জন ভোটারের ব্যালট ধারণক্ষমতা রয়েছে। প্রার্থীদের প্রতিনিধিদের সামনে নির্ধারিত লক সিল দিয়ে বাক্সগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে এজেন্টদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হবে এবং ভোট গণনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

গাইবান্ধায় প্রথমবারের মতো পোস্টাল ব্যালট: ৫ আসনে প্রস্তুত ৪৬টি বাক্স, সিলগালা কার্যক্রম উদ্বোধন

Update Time : ০৮:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬