Dhaka ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

গাইবান্ধায় রেলওয়ের সীমানা প্রাচীর কেটে নিল দুর্বৃত্তরা!

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৫ Time View

প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধা রেলওয়ে স্টেশনের লোহার সীমানা প্রাচীর (ফেন্সিং) কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালন ও অবহেলা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গ্রিলের সীমানা প্রাচীরের প্রায় ৬ ফুট অংশ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। রেলওয়েতে নিয়মিত নিরাপত্তা বাহিনী (আরএনবি) কর্মরত থাকলেও তাদের নজরদারির অভাবেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সীমানা প্রাচীর কেটে নেওয়ায় বর্তমানে গাইবান্ধা রেলওয়ে স্টেশনটি অরক্ষিত হয়ে পড়েছে, যার ফলে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা সাখাওয়াত মিয়া বলেন, ‘নিরাপত্তাকর্মীরা রেলের সম্পদ রক্ষায় উদাসীন। তারা নিরাপত্তার দোহাই দিয়ে স্টেশনের আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের সবসময় চাপের মুখে রাখে এবং চাঁদা তোলা নিয়েই বেশি ব্যস্ত থাকে। মূলত তাদের চরম অবহেলার কারণেই বাউন্ডারি কেটে নেওয়ার মতো ঘটনা ঘটেছে।’

জনবল সংকটের কথা উল্লেখ করে গাইবান্ধা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আশুতোষ রায় বলেন, ‘আমাদের লোকবল অত্যন্ত সীমিত। মাত্র চারজন সদস্য দিয়ে সবকিছু সামলানো কঠিন হয়ে পড়ে। তবে আমরা বিষয়টি তদন্ত করছি, দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই এ ঘটনায় আনুষ্ঠানিক মামলা দায়ের করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

গাইবান্ধায় রেলওয়ের সীমানা প্রাচীর কেটে নিল দুর্বৃত্তরা!

Update Time : ০৩:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬