Dhaka ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু 

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

  • Reporter Name
  • Update Time : ০৫:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১৮৯ Time View

স্টাফ রিপোর্টঃ এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই কর্মবিরতি কর্মসূচির আয়োজন করে।
কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. সুলভ মিয়া খাজা, কার্যনির্বাহী সভাপতি নুরুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ফজলুল হক মাসুদ ও সুমন কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক পলাশ মিয়া, সদস্য কাজল কুমার সরকার, উৎপল বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, তাদের সঙ্গে বৈষম্য হয়েছে। তাই সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা বলেন, অনতিবিলম্বে ২০০৪ সালের প্রজ্ঞাপন সংশোধন করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ১০০% বেতন ভাতা ও উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান। তারা বলেন, ২৯মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে। আগামী ১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন

Update Time : ০৫:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫