Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে  ১০ নির্দেশনা সাপাহারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

গাইবান্ধায় ৫ দফা দাবিতে সিভিল সার্জন বরাবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার স্মারকলিপি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও অব্যবস্থাপনা রোধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) গাইবান্ধা সিভিল সার্জন বরবারে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদার হাতে স্মারকলিপি প্রদান করেন গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সংগঠক অতনু সাহা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- গাইবান্ধা জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফলে সাধারণ জনগণ ন্যূনতম ও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রাপ্ত সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পরিস্থিতির গভীরতা ও গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

এমতাবস্থায়, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার মান রক্ষার্থে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৭২ জন কর্মীর মধ্যে দীর্ঘদিনের অভিজ্ঞ ও পুরনো কর্মীদের যথাযথ মূল্যায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। কেএসএফ ট্রেড লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত, মানসম্মত ও নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করাও জরুরি। রোগীদের জন্য সরবরাহকৃত খাদ্যের গুণগত মান নিশ্চিত করে মানবিক ও স্বাস্থ্যসম্মত সেবার পরিবেশ বজায় রাখা আবশ্যক। সেইসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নেশাজাতীয় কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

গাইবান্ধায় ৫ দফা দাবিতে সিভিল সার্জন বরাবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার স্মারকলিপি

Update Time : ০৭:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬