Dhaka ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আহবানে জরুরি সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৮১ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- রাজ-৪৯৪)-এর আহবানে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন ২০২৫) রাত সাড়ে ৯টায় পলাশবাড়ী পৌরশহরের তিনমাথা মোড়ের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন। তিনি তার বক্তব্যে বলেন, সংগঠনটি অবৈধ পন্থায় দীর্ঘদিন কুক্ষিগত করেছিলেন বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন পরবর্তী সংগঠনের বিশেষ এক সাধারণ সভায় সদস্য শ্রমিকদের কণ্ঠভোটে আব্দুল মোত্তালেব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। ওই একই সভায় পূর্ববর্তী সভাপতি আব্দুস সোবহান বিচ্ছু’র তাৎক্ষণিক পদত্যাগের ফলে তাকে মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।
তিনি বলেন, ওইদিনের সভায় শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গের আহ্বায়ক আব্দুল হামিদ মিঠুল, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন প্রতিনিধি, স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ সদস্য শ্রমিকরা এ সভায় উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতা রিপন আরো বলেন, রোববার ১ জুন উপজেলা জামায়াত ইসলামী এবং তাদের সহযোগী সংগঠনগুলোর উস্কানিমূলক প্রত্যক্ষ-পরোক্ষ মদদে এবং রাজনৈতিক পেশীশক্তির আশ্রয়ে কতিপয় বিপথগামী শ্রমিক এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা একই সংগঠনের সাবেক সভাপতি আবু তাহের এবং বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের উস্কানিতে এক অবৈধ তলবি সভা করেন। সেখানে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- রাজ-৪৯৪) নামে প্রথমতঃ আহ্বায়ক কমিটি এবং ঘন্টা যেতে না যেতেই একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি সম্পূর্ণ অনৈতিক। এমন অবৈধ পদক্ষেপ স্থানীয় শান্ত রাজনৈতিক অঙ্গনকে অশান্তিসহ সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার একটি নগ্ন চক্রান্ত বলে উল্লেখ করা হয়।
তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিপন বলেন এমন ঘৃণ্য চক্রান্ত শান্তি প্রিয় শ্রমিক সমাজের স্বাভাবিক ঐক্য ও সংহতিকে ধ্বংস করার অপচেষ্টা মাত্র। তিনি এ ব্যাপারে প্রকৃত নীতিমালা ও বিধি-বিধান অনুযায়ী রাজশাহী শ্রম অধিদপ্তরের মূল পরিপত্র মোতাবেক পরিচালনা পরিষদের চলমান কার্যক্রমকে সহযোগিতা করতে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, পলাশবাড়ী উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে অত্র সংগঠনের সহ-সভাপতি আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মিয়া, সড়ক সম্পাদক-২ সাদেকুজ্জামান মিন্টু, ক্রীড়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক রাজা মিয়া ও কার্যকরী সদস্য-১ লুৎফর রহমানসহ অন্যান্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আহবানে জরুরি সংবাদ সম্মেলন

Update Time : ০৯:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫