Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ: সাতদিনের কলম বিরতি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১১৭ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসের সামনে জমির দলিল করতে দলিল লেখক সমিতির অতিরিক্ত টাকা ও ঘুষ নেওয়ার অভিযোগে রবিবার স্লোগান ও হট্টগোল হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দলিল লেখক সমিতি ৭ দিনের কলম বিরতি ঘোষণা করেছে।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে দুপুরে ঘটনার ব্যাখ্যা দেয় দলিল লেখক সমিতি। সাব রেজিস্ট্রি অফিস চত্বরে উপস্থিত সাংবাদিকদের সামনে সমিতির সাধারণ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক এ ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সদর উপজেলা দলিল লেখকদের কলম বিরতির ঘোষণা দেন।

তিনি বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের চিহ্নিত কয়েক ব্যক্তি দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবি পূরণ করতে না পারায় তারা এ ঘটনা ঘটিয়েছে।

তিনি দাবি করেন, অফিসের মূলফটক বন্ধ করে দেয়ার প্রতিবাদ করলে তাকে হাত ধরে টানাটানি করে লাঞ্ছিত করা হয়। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তাকে নিয়ে নানা ধরনের আপত্তিকর স্লোগান দেয়া হয়েছে। অথচ তিনি দলিল লেখকদের স্বার্থ সংরক্ষণের বাইরে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন।

এদিকে বিক্ষোভকারীরা গাইবান্ধা প্রেসক্লাবে গিয়ে তাদের অভিযোগের কথা তুলে ধরেন। তাদের পক্ষে আব্দস সালাম বলেন, জমি দলিলের জন্য ক্রেতাদের কাছ থেকে সমিতির নামে চাঁদাবাজি করা হচ্ছে। জমির ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৬ হাজার করে টাকা নেয়ার অভিযোগ করেন তিনি।

বলেন, এই অন্যায়ের প্রতিবাদে রবিবার মানববন্ধন ছিল। কিন্তু তার আগেই কিছু উত্তেজিত ভুক্তভোগী সাব রেজিস্ট্রি অফিসের সামনে জড়ো হয়ে দলিল লেখক সমিতি ও তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তারা ঘোষণা দেন আগামী মঙ্গলবার সচেতন গাইবান্ধাবাসীর ব্যানারে মানব বন্ধন করবেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগী জনগণ গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির কবল থেকে মুক্তি চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ: সাতদিনের কলম বিরতি

Update Time : ০৫:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬