Dhaka ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে তিন ফসলি রক্তভেজা জমিতে ঊচত নির্মাণের প্রতিবাদে গণ-অনশন-দৃপ্ত প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১২১ Time View

স্টাফ রিপোর্টঃ ১৪ জুন ২০২৫, শনিবার, কাটামোড়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় সাহেবগঞ্জ বাগদা ফার্মের ঐতিহ্যবাহী তিন ফসলি জমি ও সাঁওতাল জনগোষ্ঠীর বসতভিটা রক্ষা এবং প্রস্তাবিত ঊচত বাতিলের দাবিতে অনুষ্ঠিত হলো এক শান্তিপূর্ণ কিন্তু দৃপ্ত গণ-অনশন কর্মসূচি। আয়োজন করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, গোবিন্দগঞ্জ।
সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এ অনশন। সভাপতিত্ব করেন বিশিষ্ট আদিবাসী নেতা ডা. ফিলিমন বাসকে।
অনশনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু (আহ্বায়ক, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ) , জাহাঙ্গীর কবির তনু (আহ্বায়ক, সামাজিক সংগ্রাম পরিষদ) , মোহাম্মদ আলী প্রামানিক ও ফারুক কবীর (বিশিষ্ট আইনজীবী) , স্বপন শেখ, প্রিসিলা মুরমু, তৃষ্ণা মুরমু, বিটিশ সরেন, গৌড় পাহাড়ি, রাফায়েল হাসদা, অলিভিয়া হেমব্রোম, বার্নাবাস টুডু, লুইস মুরমু, খিলন রবিদাসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, তিন ফসলি জমিতে কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন হতে পারে না—এটা রাষ্ট্রীয় নীতির পরিপন্থী। আদিবাসীদের বংশপরম্পরায় চাষাবাদ করা জমি দখল করে ঊচত করার নামে একটি গোষ্ঠী লুটপাট ও উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। ২০১৬ সালের ৬ নভেম্বর এই ভূমির জন্য সাঁওতালদের ওপর চালানো গুলিবর্ষণে তিনজন সাঁওতাল প্রাণ হারান। এই হত্যাকাণ্ডের বিচার আজও ঝুলে আছে—এটা চরম অবিচার।
বক্তার আরও বলেন, সরকারের পক্ষ থেকে সাঁওতালদের পুনর্বাসনসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু গত স্বৈরাচার সরকার ধোঁকা দিয়েছেন। উল্টো ফসলি জমিতে ইপিজেড নির্মাণের নামে একটি স্বার্থান্বেষী মহল বাপ-দাদার সম্পত্তি থেকে সাঁওতালদের উচ্ছেদের পাঁয়তারা করে যাচ্ছে। কিন্তু জমি ছাড়া হবে না বলে সমাবেশে হুঁশিয়ারি দেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে তিন ফসলি রক্তভেজা জমিতে ঊচত নির্মাণের প্রতিবাদে গণ-অনশন-দৃপ্ত প্রতিবাদ

Update Time : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫