
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী পল্লী মাদারপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রবিবার (৯ আগষ্ট) আদিবাসী পরিষদ এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর ‘সীডস্’ (SEEDS) প্রকল্পের যৌথ উদ্যোগে দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
‘‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্বাস্থ্য সুরক্ষা’’ –এই প্রতিপাদ্যকে সামনে রখে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাউলুশ সুরেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী প্রতিনিধি লিটন পাউলুশ সুরেন ।
আলোচানা সভা শেষে আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Reporter Name 

















