Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

গোবিন্দগঞ্জে ইউএনও অফিসে তালা!

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৩৭ Time View
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়ন ও অবৈধ দখলদার ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে ইউএনও অফিসে তালা দিয়েছে জনতা।
 রবিবার (২২ জুন) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এ কর্মসূচিতে কয়েক শ’ ছাত্রজনতা অংশ নেন। এ কারণে সকাল ৯টা থেকে বেলা পৌণে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।
এ সময় ইউএনও সহ কোন কর্মকর্তা অফিসে ঢুকতে না পারায় উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে থাকে প্রায় তিন ঘন্টা। ছাত্র-জনতার ব্যানারে আসা বিক্ষোভকারীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা ১২টা পর্যন্ত তিন ঘন্টা স্থায়ী এই অবরোধ কর্মসূচি থেকে অবিলম্বে সকল দাবি মেনে নিয়ে ইপিজেড নির্মানের কাজ শুরু না করলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এ সময় অবিলম্বে অবৈধ জমি দখলদারদের নেতা স্বপন শেখ ও তাদের মদতদাতা জেলা পর্যায়ের চিহ্নিত কতিপয় নেতার গ্রেপ্তার এবং ইপিজেড চালুর দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে বক্তব্য রাখেন,  এম এ মতিন মোল্লা, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাশেদ রায়হান, মাকসুদ রহমান, রফিকুল ইসলাম রফিক, মোস্তাকিন, মিশকাত হাসান, কৌশিক সহ অন্যান্যরা।
স্থানীয় আন্দোলনকারী জনতা ও চিনিকল কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের একটি অংশে বিগত সরকার একটি ইপিজেড স্থাপনের সকল প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু চিনিকলে আখ মাড়াই বন্ধ হওয়ার পর স্থানীয় একটি ভূমিদস্যু গ্রæপ দেশের বিভিন্ন স্থান থেকে কতিপয় সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকে জমি পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে ডেকে এনে তাদের সামনে রেখে ধীরে ধীরে খামারের প্রায় সমুদয় জমি দখলে নিয়ে এখানে প্রশাসন বা সরকারি কোন মানুষকেই প্রবেশ বন্ধ করে দেয়। জমির মালিকানার কোন দলিল বা প্রমাণপত্র না থাকলেও কেবল তীর-ধনুক ও দেশীয় নানা ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রে সজ্জিত সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের ঢাল হিসেবে সামনে রেখে আন্দোলনের নামে প্রশাসন ও জনতাকে ভয় দেখিয়ে হয়ে জমি দখল করে তা ইজারা দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্বের ঘাটতি করছে এই ভূমিদস্যুরা। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী এবার আন্দোলনে নেমেছে।
এই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

গোবিন্দগঞ্জে ইউএনও অফিসে তালা!

Update Time : ০৯:৩২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫