Dhaka ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

গোবিন্দগঞ্জে ইউক্যালিপ্টাস গাছ থেকে ইলেক্ট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৩৭ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লিতে সোলায়মান সরকার (৪২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার কামারদহ ইউনিয়নের বার্নাচন্দ্রশেখর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির গলায় ফাঁস লাগানো মরদেহ সোমবার (২৩ জুন) সকালে বাড়ির পাশের একটি ইউক্যালিপ্টাস গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
প্রতিবেশী ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় উপজেলার কামারদহ ইউনিয়নের বার্নাচন্দ্রশেখর গ্রামের বাড়ি থেকে বের হয়ে সারা রাত আর বাড়িতে ফেরেননি ওই ইলেক্ট্রিক মিস্ত্রি। পরদিন সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি ইউক্যালিপ্টাস গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তার পা’দুটি মাটির সাথে লেগে থাকায় এটিকে আত্মহত্যার ঘটনা বলে মানছেন না তার স্বজনরা। মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ইউক্যালিপ্টাস গাছ থেকে ইলেক্ট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৫:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫