
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনি ধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয় দোকান মালিকের কাছ থেকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকানে খাদ্যপণ্যের মান, মূল্য তালিকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় ছয় দোকান মালিককে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাইবান্ধা জেলা খাদ্য নিরাপদ কর্মকতা সাজাদুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র ও গোবিন্দগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Reporter Name 


















