Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেছেন, যে দেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, যে দেশের মাটিতে কবি নজরুল ইসলাম শুয়ে আছেন,  সেই দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না। তিনি বলেন, মাদক থেকে শিক্ষার্থী, তরুণ ও আগামী প্রজন্মকে দূরে রাখতে সকলকে সচেতন হতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সকলের সহায়তা করা উচিত।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা, আয়োজিত মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহা. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, শিক্ষাবিদ-সাহিত্যিক মাজহারউল মান্নান ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না

Update Time : ০২:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬