Dhaka ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও নগদ অর্থ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৬৭৩ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে সক্রিয় আন্তঃজেলা চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রটির ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে ঘোড়াঘাট থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ এ তথ্য জানান।
তিনি জানান, গত ১ মে গভীর রাতে উপজেলার নুরপুর গ্রামের মাহাবুবুল আলম শিপনের বসতবাড়ির গোয়ালঘর থেকে আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি গরু এবং প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজিয়ান জাতের বকনা গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ৩ মে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন।
মামলার পর ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আহনাফ তাহমিদের একটি টিম অভিযান চালিয়ে প্রথমে কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের মাহমুদুল হাসান মুন্না (২৮) কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা সিংড়া দক্ষিণপাড়া গ্রামের কাওসার ইসলাম (৩০) কে আটক করা হয়। পুলিশ জানায়, কাওসার ইসলাম পূর্বে রংপুরের পীরগঞ্জ থানায় দস্যুতা এবং ঘোড়াঘাট থানায় ট্রান্সফরমার চুরির মামলায় জড়িত, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, চুরি করা গরু দুটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে ৯৫ হাজার টাকায় বিক্রি করে তারা টাকা ভাগ করে নেয়। তাদের কাছে অবশিষ্ট ৬০ হাজার টাকা থাকার কথাও জানায়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন সহযোগী—শেখালীপাড়া গ্রামের সুভেল মিয়া (৩০), দক্ষিণ দেবীপুর গ্রামের আল রাহিদ আপন (২৫) এবং বেলওয়া নয়নদিঘি এলাকার ফাহিম ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় গরু চুরিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (রেজি নং- বগুড়া ন-১১-১৮৩১) ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল সাদমান, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, তদন্তকারী কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ জানান, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও নগদ অর্থ উদ্ধার

Update Time : ০২:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬