Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

ঘোড়াঘাটে আলম মিয়া নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৭৩ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের দক্ষিণ নয়াপাড়া এলাকায় আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দিবাগত গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আলম মিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি স্থানীয় একটি করাতকলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী। এ সময় তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও গলা কাটা অবস্থায় দেখতে পান তিনি। পরে তাঁর চিৎকারে ছেলে মো. আশরাফুল ইসলামসহ স্বজনেরা এগিয়ে এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।
পরে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলম মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঘোড়াঘাটে আলম মিয়া নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

Update Time : ০৪:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬