Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

চিলমারীতে নবনির্মিত বিদ্যালয় ভবনের দেয়াল ধসে শিশু আহত

কুড়িগ্রামের চিলমারীতে সদ্য নির্মিত প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়ণ কেন্দ্র ভবনের দেয়াল ধসে পড়ে এক শিশু আহত হয়েছে। নবনির্মিত ভবনটি উদ্বোধনের মাত্র ৩ মাসের মাথায় দেয়াল ধসের এই ঘটনা ঘটল।  আহত শিশুর নাম জান্নাতি আক্তার (৯) । শিশু জান্নাতি রমনা ঘাট এলাকার শাহাজাহান আলীর মেয়ে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (৮মার্চ) সন্ধ্যায় উপজেলার রমনা মডেল ইউনিয়নাধীন ১নং ওয়ার্ডে বজরা দিয়ার খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়ন কেন্দ্রে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা গেছে,অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) শীর্ষক প্রকল্পের আওতায় চিলমারী উপজেলাধীন বজরা দিয়ারখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম ফ্লাড সেন্টারটি নির্মিত হয়। নবনির্মিত ওই ভবনের প্রাক্কলিত মূল্য ছিল ৩কোটি ৪লক্ষ্য ১৬হাজার ১৭৬টাকা। কাজটি বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,কুড়িগ্রাম। ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। উদ্বোধনের তিন মাসের মধ্যেই ভবন ধসের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে।

সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, স্কুলটিতে স্থানীয় শিশু শিক্ষার্থীরা সব সময় খেলাধুলা করে। জান্নাতি ও তার ছোট বোন রোববার সন্ধায় স্কুলের বারান্দায় বসে ছিল। হঠাৎ দেয়াল ধসে তাদের মাথায় পড়লে জান্নাতির মাথা ফেটে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জান্নাতিকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মাথায় সাতটি সেলাই দেয়া হয়।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জানান, ৫ইঞ্চি গাথুনীর একটি ডিজাইন বাচ্চাদের ধাক্কায় পড়ে গিয়েছিল। ঠিকাদারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সবুজ কুমার বসাক বলেন, বিষয়টি আমি জেনেছি। সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা 

চিলমারীতে নবনির্মিত বিদ্যালয় ভবনের দেয়াল ধসে শিশু আহত

Update Time : ০৫:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬