Dhaka ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চিলমারীতে নব-নির্মিত ব্রিজের সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে ৫০ হাজার মানুষ

  • Reporter Name
  • Update Time : ১১:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১৪৫ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে নবনির্মিত ব্রিজের সংযোগ সড়কের দুটি স্থান ধসে গিয়ে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। উপজেলা সদর হতে পাত্রখাতা মিনা বাজারগামী সড়কের আকালুরঘাট ব্রিজের সংযোগ সড়ক ধসে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলাচল করছেন প্রায় ৫০হাজার মানুষ। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের দাবি তুলেছেন।

জানা গেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা মিনা বাজারের সাথে জোড়গাছ বাজার ও উপজেলা সদরের যোগাযোগ বৃদ্ধির জন্য তিস্তার খালের উপর আকালুর ঘাট এলাকায় নতুন একটি ব্রীজ নির্মাণ করে এলজিইডি। ২০২১-২০২২ অর্থ বছরে ৪ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি বিভাগের তত্বাবধানে যৌথভাবে কাজটি করে মের্সাস লুফা-জেডএইচডি (জেভি)সহ দুটি প্রতিষ্ঠান। ৬৪ মিটার ব্রীজের সাথে ধরা হয় এপ্রোচ (সংযোগ সড়ক) এইচবিবি। সংযোগ সড়ক নির্মাণের পর কয়েক দফায় ধস দেখা দিলে তা দায়সারাভাবে মেরামত করা হয়। সম্প্রতি ঘন বৃষ্টিতে রাস্তাটি ধসে
চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা বলেন, এই স্থানে গাইড ওয়াল এবং পানি নামার জন্য ড্রেন করা হলে সড়কে ধস দেখা দিতো না এবং জনদুর্ভোগ সৃষ্টি হতো না। ত্রিমুখী এই সড়কের দুটি স্থানে ধসের কারনে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ-জন চালচল করলেও অটো ও রিক্সা চালাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

স্থানীয় আশরাফুল, রবিউল, বাবুসহ অনেকে বলেন, এই সড়ক দিয়ে পাত্রখাতা, মিনা বাজার, মন্ডলের হাট, কাশিম বাজারসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০হাজার মানুষ উপজেলা সদরসহ জোড় গাছ ও থানা হাট বাজারে চলাচল করে। তারা আরো জানান, সড়ক ধসে যাওয়ায় গর্ত সৃষ্টি হয়ে মৃত্যুকূপে পরিণত হওয়ায় দিন দিন ঝুঁকি বাড়ছে, আমরা দ্রুত এর সমাধান চাই।

অটো চালক রহিম জানান, জীবিকার তাগিতে এই সড়কে আমাদের অটো চালাতে হয়। কিন্তু দীর্ঘদিন থেকে জীবনের ঝুঁকি নিয়েই অটো চালাচ্ছি, এছাড়াও ভাঙ্নের স্থানে এলে যাত্রীদের নামিয়ে দিয়ে অটো তুলতে হয়।

এ বিষয়ে চিলমারী উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী বলেন, টানা বৃষ্টির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, দ্রুত এর সমাধান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

চিলমারীতে নব-নির্মিত ব্রিজের সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে ৫০ হাজার মানুষ

Update Time : ১১:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬