Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

চিলমারীতে বইমেলার উদ্বোধন 

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১২৫ Time View

 চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে তিন দিনব্যাপী ৮ম পণ্ডিত বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সকাল ১১টায় থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে বইমেলার শুভ উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আলী রিয়াজ। পণ্ডিত বইমেলা উদযাপন পর্ষদের আয়োজনে তিন দিনব্যাপী এ বইমেলা চলবে ১৯ জানুয়ারী সোমবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক অধ্যাপক আলী রিয়াজ বলেন, “একবিংশ শতাব্দীকে বলা হয় টেকনোলজির শতাব্দী আসলে কথাটি ঠিক নয়। আমি মনে করি একবিংশ শতাব্দী জ্ঞানের। আমাদের লক্ষ্য একমাত্র হওয়া দরকার জ্ঞান। জ্ঞান না হলে টেকনোলজি উন্নত হবেনা। টেকনোলজিতে উন্নতি করতেও জ্ঞান লাভ করুন।”

পাঠকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা এ জাতির ভবিষ্যৎ। অযথা সময় নষ্ট না করে বই পড়, যারা বইমেলা আয়োজন করে তোমাদের সিনিয়রদের কাছ থেকে শিখে এবং তাদের সহযোগিতার মাধ্যমে বইমেলা সফলের মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে বইমেলা ও নিজেকে তুলে ধরতে হবে।

পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাজার সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আবু রায়হান,ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা, প্রধান শিক্ষক তৈয়ব আলী, এরশাদুল করিম রাজু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

চিলমারীতে বইমেলার উদ্বোধন 

Update Time : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬