Dhaka ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

চিলমারীতে ১১তম গ্রেডের দাবীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

  • Reporter Name
  • Update Time : ০৭:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৮৫ Time View

চিলমারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ ১১তম গ্রেডসহ তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্কুলে স্কুলে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী লাগাতার কর্মবিরতি পালন করছেন তারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান তারা।
জানা গেছে,সারা দেশে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবী আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। দাবীগুলি হলো-কনসালটেশন কমিটির সুপরিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারন, ১০বছর ও ১৬বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তীর জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।
এ আন্দোলনের ধারাবাহিকতায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ কেন্দ্রিয়ভাবে আন্দোলনের কর্মসূচী ঘোষনা করেন। ঘোষনা অনুযায়ী গত ৫ থেকে ১৫ মে পর্যন্ত ১ঘন্টার কর্মবিরতি, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং দাবি আদায় না হলে ২৬ মে তারিখ হতে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষনা দেন তারা।সে মোতাবেক স্কুলে স্কুলে শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন।
সোমবার সরেজমিনে উপজেলার থানাহাট ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়,বিদ্যালয়টিতে কর্মরত ১২জন শিক্ষকের শতভাগই উপস্থিত রয়েছেন। উপস্থিত থাকলেও তারা শ্রেণী পাঠদান না করিয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। এসময় বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঠে খেলা-ধুলা করতে দেখা যায়। উপজেলার অন্যান্য স্কুল সমুহ ঘুরে একই চিত্র দেখা গেছে।
থানাহাট ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা.লিপি বেগম বলেন,১১তম গ্রেড প্রাপ্তি সহকারী শিক্ষকদের ন্যায্য দাবী।তিন দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করবো।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান মাসুম জানান,১১তম গ্রেড প্রাপ্তিসহ তিনটি দফা শিক্ষকদের ন্যয্য এবং প্রাণের দাবি। এ দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে। অনতিবিলম্বে শিক্ষকদের তিন দফা দাবী মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোড় দাবী করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

চিলমারীতে ১১তম গ্রেডের দাবীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

Update Time : ০৭:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫