Dhaka ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সততা স্টোর উদ্বোধন করলেন দুদকের মহাপরিচালক

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩০১ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সততা স্টোর উদ্বোধন  করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে আনুষ্ঠানিকভাবে সততা স্টোর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মোতাহার  হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সততা স্টোর ব্যবহারের গুরুত্ব ও নৈতিকতা চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক (অভিযোগ) মো. আক্তার হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম এবং গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।

সততা স্টোর উদ্বোধনের ফলে এখন থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুসারে কলম, খাতা, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন।

সততা স্টোর এমন একটি বিক্রয় কেন্দ্র যেখানে কোনো বিক্রয় প্রতিনিধি থাকেন না। শিক্ষার্থীরা কোনো উপকরণ কেনার ক্ষেত্রে সেই উপকরনের মূল্য নিজ দায়িত্বে সেখানে পরিশোধ করে থাকেন। এমনকি কেউ যদি পরিশোধ না করেন তবে সেটি চিহ্নিত করারও কোনো সুযোগ নেই।

কেউ দেখছে না তারপরও আমি মূল্য পরিশোধ করেই উপকরণ সংগ্রহ করব। – এই চেতনাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নৈতিকতা চর্চার এক অনন্য ভূমিকা পালন করে সততা স্টোর। ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্নীতি মুক্ত থাকতে পারে তার অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়িত হয়ে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সততা স্টোর উদ্বোধন করলেন দুদকের মহাপরিচালক

Update Time : ১২:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬