Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

জামায়াত নেতা আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৫ Time View

স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদন্ড মওকুফ করে অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধনের দাবিতে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিম সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ও বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন্নবী প্রধান, শহর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মাস্টার আবুল হোসেন, পলাশবাড়ী উপজেলা আমীর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসেন, সাদুল্যাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসরদের কারণে দীর্ঘদিন থেকে মিথ্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তি হয়নি। তারা বিক্ষুব্ধ হয়ে বলেন, দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হলেও অনেক নেতাকর্মীর মুক্তি হলেও এখনও এই নেতার মুক্তি না হওয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি। বক্তারা তাঁর অবিলম্বে মুক্তির জন্যে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। তা না হলে তাঁর মুক্তির ব্যাপারে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

জামায়াত নেতা আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

Update Time : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫