
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সড়কে দফায় দফায় চাঁদাবাজির প্রতিবাদে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাস মালিক সমিতির একটি পক্ষ। একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ক্ষুব্ধ বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, একদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন পরিচালন ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে গেছে, অন্যদিকে পথে পথে অবৈধ চাঁদাবাজির কারণে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। লোকসান ও হয়রানি থেকে বাঁচতেই তারা বাস চলাচল বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
অবিলম্বে তেলের দাম সহনীয় পর্যায়ে আনা এবং সড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনকারীরা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Reporter Name 

















