Dhaka ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৮৯ Time View

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

হাওর, পাহাড় আর চা বাগানে ঘেরা পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে তাপমাত্রা কম থাকলেও দিনের বেলা রোদের প্রখরতা থাকায় জনজীবনে হাড়কাঁপানো শীতের অনুভূতি কিছুটা কম।

আজ রবিবার (২৫ জানুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শনিবার (২৪ জানুয়ারি) এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল জানান, রবিবার সকাল ৬টা ও ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তিনি আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বলেন, “আগামী আরও কয়েক দিন তাপমাত্রা এমনই থাকতে পারে। দিনের বেলা রোদ থাকলেও সন্ধ্যা ও রাতের বেলা শীতের তীব্রতা অনুভূত হবে এবং ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।”

মূলত চা শিল্পাঞ্চল ও পাহাড়ি এলাকা হওয়ায় শ্রীমঙ্গলে শীতের প্রকোপ অন্যান্য এলাকার চেয়ে কিছুটা বেশি হয়ে থাকে। তবে এ বছর রোদের তীব্রতা থাকায় পর্যটক ও স্থানীয়রা কিছুটা স্বস্তিতে দিন পার করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টানা দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Update Time : ০৫:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬