Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ ঠাকুরগাঁও’র ৪ সরকারি কর্মকর্তা নিহত

  • Reporter Name
  • Update Time : ০২:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১৯০ Time View
আলমগীর হোসেন  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রংপুরে ট্রেনিংয়ে যাওয়ার পথে ট্রা‌কের চাকা বাষ্ট হয়ে মাইক্রোবাসের মুখোমু‌খি সংঘর্ষে চালকসহ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের চার কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) এবং গাড়িচালক মানিক হোসেন।
আর আহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার (৫০), আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে কর্মরত ৭ জন নোয়া মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুর যাচ্ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জের বাবলুর ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে চারজনের প্রাণহানী ও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদেরও অবস্থা আশঙ্কাজনক।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন কাজ করছেন।
ওসি আরও বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আহত নিহতদের পরিদর্শন করতে যান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ ঠাকুরগাঁও’র ৪ সরকারি কর্মকর্তা নিহত

Update Time : ০২:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫