Dhaka ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠিকাদার উধাও! বোনারপাড়া-কচুয়াহাট সড়কে সাত বছর ধরে যানবাহন চলাচল বন্ধ

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২১২ Time View

আফতাব হোসেন:
গাইবান্ধার বোনারপাড়া চৌরাস্তা মোড় থেকে কচুয়াাহাট এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার কাজ শেষ না করেই ঠিকারদার উধাও হয়েছে। এতে করে সাত বছর ধরে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় জনসাধারণসহ হাজার হাজার মানুষ। রাস্তাটির অসমাপ্ত কাজ দ্রুত সংস্কার করে সড়কটি চালু করার দাবিতে অবশেষে এলাকার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
রাস্তাটি সংস্কার কাজ দ্রুত সংস্কারের দাবীতে গতকাল সন্ধ্যায় সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি সহকারী অধ্যাপক এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাদল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, ছাত্রনেতা আব্দুল্লাহ, সজীব, ফেরদাউস ও ব্যবসায়ী সাবু মিয়া। বক্তারা বলেন প্রতিদিন প্রায়২০ হাজার বেশি মানুষ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তটি ২০১৯ সালে সংস্কার কাজ শুরু করে। কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার রাস্তা খোড়াখুড়ি পর হঠাৎ উধাও হয়ে যায়। দীর্ঘ ৭ বছর যাবত রাস্তাাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছে। রাস্তাটি মেরামত না করায় প্রতিদিনি হাজার হাজার পথচারীসহ রিক্সা, ভ্যান, অটো, সিএনজি,মাইক্রোবাস চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং উপজেলা সদরের সাথে বিকল্প ১০ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, বোনারপাড়া-কচুয়া সড়কের মাঝে বাংলাবাজার একটি গুরুত্বপূর্ণ হাট। কিন্তু এই সড়কটির কারণে হাটটি বন্ধের উপক্রম হয়েছে। আর সীমাহীন দুর্ভোগে উপায়ন্তর না থাকায় স্থানীয়রা এই সড়কটি ব্যবহার করছে।
এদিকে এলজিইডি’র সাঘাটা উপজেলার নির্বাহী প্রকৌশলী নয়ন রায় জানান, বৈদেশিক অর্থায়নে প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্য এই বোনারপাড়া-কচুয়া রাস্তাটি ২০১৯ সালে কাজ শুরু করে ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এরকম আরো ৪ থেকে ৫টি রাস্তা মিলে একটি প্যাকেজ এর অংশ হিসেবে কাজটি শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু রাস্তাটি খোড়াখুড়ি করে হঠাৎ করেই উধাও হয়ে যায়। তিনি জানান তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী ঠিকাদার হওয়ায় এই সাহস দেখিয়েছেন। তবে, কাজ শেষ না করে সরে যাওযায় সরকারের নীতিমালা অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করার জন্য সুপারিশ করা হয়েছে ওই ঠিকাদারের বিরুদ্ধে। তিনি জানান, ইতোমধ্যে রাস্তার ব্যয় ষ্টেটমেন্ট করে পুনরায় টেন্ডার আহবানের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এটি যাচাইবাচাইয়ের কাজ সম্পন্ন করেছে। তিনি আশা করছেন দ্রুত টেন্ডার আহবান করা হবে এবং চলতি অর্থবছরেই এই সড়কের কাজ সম্পন্ন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন

ঠিকাদার উধাও! বোনারপাড়া-কচুয়াহাট সড়কে সাত বছর ধরে যানবাহন চলাচল বন্ধ

Update Time : ১২:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫