Dhaka ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

দাঁতের চিকিৎসা নাকি অন্য কিছু? নেতানিয়াহুর হাসপাতালে যাওয়া নিয়ে ইসরাইলে তোলপাড়

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তেল আবিবের ‘হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে’ তাকে নেওয়া হয়। হিব্রু গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি জরুরি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, মূলত দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহু ওই হাসপাতালে গেছেন। খবর টাইমস অব ইসরাইল।

তবে ৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর আকস্মিক হাসপাতালে যাওয়া নিয়ে ইসরাইলের জনমনে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার একাধিক অভিযোগ ওঠায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

 গত মাসে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে জানান, সম্প্রতি হাদাসাহ মেডিকেল সেন্টারে তার প্রোস্টেটের ম্যালিগন্যান্ট (ক্যানসারজনিত) টিউমারের একটি সফল অস্ত্রোপচার হয়েছে। ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই তথ্য যেন ইসরাইলের বিরুদ্ধে কোনো প্রচারণায় ব্যবহার করা না হয়, সেজন্যই বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন। তবে কবে তার শরীরে ক্যানসার ধরা পড়েছিল কিংবা কবে এর চিকিৎসা শেষ হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানাননি তিনি।

নেতানিয়াহুর এই ঘোষণার পর তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন এবং ক্যানসার চিকিৎসা সম্পর্কিত একটি অতিরিক্ত নথি প্রকাশ করা হয়। তবে আধা পৃষ্ঠার ওই প্রতিবেদনে মাত্র পাঁচটি অস্পষ্ট বিষয়ের উল্লেখ ছিল। এমনকি সেটি কোন বছরের প্রতিবেদন, তাও উল্লেখ করা হয়নি। নথিতে কোনো হাসপাতালের লোগো বা চিকিৎসকের আনুষ্ঠানিক বিবৃতিরও কোনো চিহ্ন ছিল না, যা নিয়ে দেশটির রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

নেতানিয়াহুর শারীরিক অসুস্থতার তথ্য গোপনের ঘটনা এবারই প্রথম নয়। ২০২৩ সালের জুলাই মাসে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়েছিল। সে সময় প্রথমদিকে তার কার্যালয় ও রামাত গানের সেবা মেডিকেল সেন্টার জানিয়েছিল, পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য তিনি মাত্র এক রাত হাসপাতালে কাটিয়েছেন। কিন্তু পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করে, বাস্তবে তার শরীরে একটি ‘সাবকিউটেনিয়াস হার্ট মনিটর’ বসানো হয়েছিল। চিকিৎসকরা এক সপ্তাহ পর আরও স্বীকার করেন, হাসপাতালে ভর্তি থাকার সময় নেতানিয়াহুর ইসিজি (ইলেক্ট্রোকার্ডিওগ্রাম) পরীক্ষায় অস্বাভাবিকতা ধরা পড়েছিল। অথচ এর আগে জনসাধারণকে আশ্বস্ত করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র ‘সম্পূর্ণ স্বাভাবিক’ আছে।

চিকিৎসা নথির তথ্য অনুযায়ী, পেসমেকার বসানোর পর ২০২৪ সালের মার্চে নেতানিয়াহুর শরীরে একটি হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়। বারবার গুরুতর অসুস্থতা এবং তা নিয়ে প্রশাসনের লুকোচুরির কারণে দেশের শীর্ষ নেতার রাষ্ট্র পরিচালনার সামগ্রিক শারীরিক সক্ষমতা নিয়ে ইসরাইলের ভেতরে গভীর সংশয় তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার

দাঁতের চিকিৎসা নাকি অন্য কিছু? নেতানিয়াহুর হাসপাতালে যাওয়া নিয়ে ইসরাইলে তোলপাড়

Update Time : ০৯:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬