
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ২১শে ফেব্রুয়ারি এক সরকারি সফরে মৌলভীবাজার আসছেন।
সফরসূচি অনুযায়ী, তিনি ঐদিন সকাল ১১টায় সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি বরুণা মাদ্রাসা পরিদর্শন এবং পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বরুণাভী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরবর্তীতে দুপুর আড়াইটায় কমলগঞ্জে অবস্থিত তাঁর দাদা-দাদীর কবর জিয়ারত শেষে বিকেল সাড়ে ৩টায় তিনি সড়কপথে মৌলভীবাজার থেকে সিলেটের নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন

Reporter Name 







