Dhaka ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন  যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

দুপুরে স্কুল ছাত্রী ধর্ষণ, রাতে ধর্ষককে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঁদপাড়া এলাকায় শুক্রবার দুপুরে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনা জানাজানি হওয়ার পর ওইদিন রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ধর্ষককে পুলিশের হাতে তুলে দিয়েছে। অভিযুক্ত ধর্ষকের নাম আব্দুল মোমিন (৪২)। পেশায় হোটেল শ্রমিক। তিনি ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে।

পুলিশ ও নির্যাতিতের পরিবার সুত্রে জানা গেছে,  শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় নির্যাতনের শিকার ছাত্রীর মা জরিনা বেগম জুম্মার নামাজ আদায়ের উদ্দেশে মসজিদে যায়। সে সময় স্বামী রঞ্জু মিয়া বাড়ির পার্শ্ববর্তী বাজারে দর্জির দোকানে কাজে ব্যস্ত ছিল। এই সুযোগে প্রতিবেশী আব্দুল মোমিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ফাঁকা বাড়িতে এসে মেয়েটিকে  ভয়ভীতি দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

বাড়ীতে ফিরে মেয়েটি তার মাকে সবকিছু খুলে বললে বিষয়টি প্রকাশ  পায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক আব্দুল মোমিনকে আটক করে পুলিশে  দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা  হয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

দুপুরে স্কুল ছাত্রী ধর্ষণ, রাতে ধর্ষককে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

Update Time : ০১:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬