Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নওগাঁর পতিসরে রীবন্দ্র জন্মোৎসব আয়োজন উদ্বোধন করলেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৪৮ Time View

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মোৎসব উদ্বোধন করলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর এমপি। রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

শুক্রবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন দিনব্যাপী এই আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

পরে কাচারি বাড়ি দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে শুরুতেই বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের প্রফেসর ড. মো: হারুন অর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন- ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, হুইপ এ্যাড. এম রুহুর কুদ্দুস তালুকদার দুলু এমপি, নওগাঁ-৬ আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের এমপি মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজন (আনসারী), উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহা: হরুন অর রশীদ ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সরকারি ভাবে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্থানীয়ভাবে আরো কয়েকদিন চলবে রবীন্দ্র উৎসব। এ সময় পতিসর কাচারি বাড়িতে কবিগুরুর ভক্তদের পদচারণায় এক মিলনমেলায় পরিনত হয়। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে বসেছে গ্রামীণ মেলা। আর এ দিনকে ঘিরে স্থানীয়দের বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ।

উল্লেখ, জেলার আত্রাই উপজেলার নাগর নদের তীর ঘেষে গড়েওঠা নিভৃত পল্লী পতিসর কাচারি বাড়ি। কবিগুরু জমিদারী প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে ১৫ জানুয়ারিতে। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠিবাড়িতে আসতেন। সবশেষ আগমণ ঘটে ১৯৩৭ সালের ২৭ জুলাইয়ে। এখানে বসেই রচনা করেছেন অনেক কবিতা, গল্প, গান, উপন্যাস, চিঠি ও প্রবন্ধ।

কবিরগুরুর বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, দুই বিঘা জমি, বিখ্যাত উপন্যাস গোরাসহ অসংখ বিখ্যাত সাহিত্য কর্ম এই পতিসরে বসেই রচনা করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

নওগাঁর পতিসরে রীবন্দ্র জন্মোৎসব আয়োজন উদ্বোধন করলেন মির্জা ফখরুল

Update Time : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬